1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রামগড়ে চা বাগানে শ্রমিক সংঘর্ষ: আহত ৫, নিখোঁজ ৪ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

রামগড়ে চা বাগানে শ্রমিক সংঘর্ষ: আহত ৫, নিখোঁজ ৪

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পঠিত
শ্রমিক সংঘর্ষ
this is a collected or created picture for Janatar Jagoron news.

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে চা বাগানের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনাস্থল পরিদর্শনকালে সংঘর্ষের প্রত্যক্ষদর্শী মুন্না ত্রিপুরা (২৩) জানান, গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি রাতের বেলায় চা বাগানের বাজার চৌধুরী ব্লকে সরস্বতী পূজার অনুষ্ঠান চলছিলো। এ সময় ২৫ নং ব্লক থেকে কয়েকজন শ্রমিক মদ খেয়ে অনুষ্ঠানের লোকজনদের গালিগালাজ করতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত লোকজন তাদের বাঁধা দিলে মারামারি শুরু হয়। এ ঘটনা রাতেই সমাধান করা হয়। কিন্তু আজ আমাদের পাড়া থেকে শ্রমিকরা কাজে গেলে ২৫
নং ব্লকের লোকজন কুমার ত্রিপুরা, শ্যামল ত্রিপুরা, কসম ত্রিপুরাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির জেরে সংঘর্ষ শুরু হয়ে যায়।

স্থানীয়রা জানান, বাজার চৌধুরী পাড়ার ৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজরা হলেন জীবন ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা। আহতরা হলেন কুমার ত্রিপুরা (৪০), শ্যামল ত্রিপুরা ( ২০), কসম ত্রিপুরা (২৫), বাফ্রু মার্মা (২৭), দয়ান ত্রিপুরা (৩১) প্রমুখ। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় বিজিবি ক্যাম্পে আমরা জানিয়েছি। বাগান কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কারো কোন সহযোগিতা পাইনি। আমাদের নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছেন আমরা জানিনা।

হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, মারামারিতে ২ জনের মাথায় মারাত্মক জখম হয়েছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..