1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব
this is a collected or created picture for Janatar Jagoron news.

কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি :

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ সকাল ১১ ঘটিকার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে জেলা তথ্য অফিস এ আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খিসা ও জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়াছিন। এ সময় স্বাগত বক্তব্য রাখে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশ তথা পৃথিবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রাম তরুণদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

this is a collected or created picture for Janatar Jagoron news.

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..