1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পঠিত
ইউপি চেয়ারম্যানকে অপহরণ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার ওরফে বাবুল দেওয়ানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, অভিযান শুরু করার কারণে অপহরণকারীরা বাবুলকে ছেড়ে দিয়েছে।

যদিও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বাবুল দেওয়ান মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন বলে বাঘার একাধিক সূত্র দাবি করেছে।

এ ব্যাপারে বাবুলের সঙ্গে কথা বলা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। বাবুলের দুজন নিকটাত্মীয়কে ফোন করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে চাননি।

ইউপি চেয়ারম্যান বাবুল দেওয়ান পদ্মা নদীর ওপারের চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় তেমন একটা যান না। রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, বাবুল দেওয়ানের স্ত্রী আমাদের খবর দেন যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। এর ফলে অপহরণকারীরা বাবুল দেওয়ানকে ছেড়ে দিয়েছে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বাবুল দেওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মাদ্রাসা মাঠ ও টি-বাঁধ এলাকায় নেওয়া হয়। পরে ভোররাতে বিনোদপুর এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পরিবার কোনো অভিযোগ করেনি।

কারা অপহরণ করেছিল জানতে চাইলে ওসি বলেন, এটা আমরা এখনো নিশ্চিত না। দুর্বৃত্তরা অপহরণ করেছিল বলা যায়। পরিবার অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নেব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..