1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ রাজশাহী কলেজে - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ রাজশাহী কলেজে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
সড়ক অবরোধ রাজশাহী কলেজে
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শিমুলের ‘রহস্যজনক’ মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

শুক্রবার সন্ধ্যায় বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে কলেজের সামনের ব্যস্ত সড়ক অবরোধ করে বসে পড়েন। অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে অনুষ্ঠিত হলেও এতে ছাত্রদলের কলেজ শাখার নেতাদের উপস্থিতি ছিল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মো. শিমুলকে (২০) উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে এবং পুলিশও তদন্ত শুরু করেছে। তবে, এখনো শিমুলের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, ‘শিমুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছে এটি দুর্ঘটনা, কেউ বলছে মারধর করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি, এটি সরাসরি হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক এবং যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে যথাযথ বিচার চাই।’

ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, শিমুল তাঁদের সংগঠনের কর্মী হলেও এটি বড় বিষয় নয়। একজন সহপাঠী মারা গেছেন, তাই তাঁরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিমুলের সঙ্গে থাকা একজন মেয়ে জানিয়েছেন, শিমুলের মাথায় আঘাত করা হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে রোববারও একই দাবিতে কর্মসূচি পালন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..