1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির তীব্র প্রতিবাদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির তীব্র প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পঠিত
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির তীব্র প্রতিবাদ
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। এই ঘটিনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ০১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিজিবির সূত্র থেকে জানা যায়, শনিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাত থেকে আটজন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড ফায়ার করে। এই ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহল দল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বিজিবি জানতে পারে মো. হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এই সময় তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ন ০৫ কিঃ মিঃ সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না এবং তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে ০২টি টহলদল টহলরত অবস্থায় ছিল।

তবে শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী জানান, এলাকাবাসীর কাছে জানতে পেড়েছি, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি আরও বলেন, হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আব্দুস সামাদ বলেন, শনিবার সকাল ০৭ টার দিকেবিএসএফ এর গুলিতে আহত হয়ে হাবিল নামে একজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এবং তার পিঠের ডান দিকে গুলি লেগেছিল। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি সীমান্ত পিলার-১৮০ দিয়ে ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারি আহত হয়ে। এছাড়া এই ঘটনায় বেলা সাড়ে ১২ টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এনং এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..