1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বগুড়ার আ. লীগ নেতা সফিককে তিন দিনের রিমান্ডে পাঠালো আদালত - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বগুড়ার আ. লীগ নেতা সফিককে তিন দিনের রিমান্ডে পাঠালো আদালত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পঠিত
বগুড়ার আ. লীগ নেতা সফিককে তিন দিনের রিমান্ডে পাঠালো আদালত
this is a collected or created picture for Janatar Jagoron news.

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া সদর আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ে ছাত্র-জনতার মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণ এবং পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আব্দুল মজিদকে আহত করার মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আনিছুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন, পরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন। একই সঙ্গে সফিকের জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়।

বগুড়া সদর উপজেলার আকাশতারার জেল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদের দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে যে, গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের কাঁঠালতলা মোড়ে পৌঁছালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে জেলহাজতে কারাগারে থাকা আওয়ামী লীগ, যুবলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এই সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, ককটেল এবং পেট্রলবোমা নিয়ে মিছিলকারীদের ওপর আক্রমণ করে, শটগান থেকে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মারধর করে। এতে শটগানের গুলি আব্দুল মজিদের ডান চোখ এবং মাথায় গুরুতর আঘাত করে। পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আসামি আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে হত্যা, মারধর এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ১০টি মামলা রয়েছে। ১৮ ডিসেম্বর রাতে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী মাহফুজা খানম ওরফে লিপি বেগমকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..