1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে জমি নিয়ে বিরোধ, ছেলের দার কোপে বাবার মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

খাগড়াছড়িতে জমি নিয়ে বিরোধ, ছেলের দার কোপে বাবার মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার পঠিত
খাগড়াছড়িতে জমি নিয়ে বিরোধ, ছেলের দার কোপে বাবার মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ছেলের হামলায় বাবার মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিনোদ বিহারী মজুমদার, যিনি ময়ূরখীল এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাতে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনোদ বিহারী মজুমদারকে দা দিয়ে কোপানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহি উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিনোদ বিহারীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁর হাত এবং মাথায় মারাত্মক আঘাত ছিল।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, গভীর রাতে ছেলে খোকন মজুমদারের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, জমি বিক্রির টাকা নিয়ে তর্কের পর বাবাকে কোপায় খোকন। এ ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকে খোকন মজুমদার পলাতক রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..