1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুর্গম পাহাড়ে অর্ধকোটি টাকার গাঁজার খেত ধ্বংস, সেনাবাহিনীর সাহসী অভিযান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দুর্গম পাহাড়ে অর্ধকোটি টাকার গাঁজার খেত ধ্বংস, সেনাবাহিনীর সাহসী অভিযান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
অর্ধকোটি টাকার গাঁজার খেত ধ্বংস
this is a collected or created picture for Janatar Jagoron news.

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে দুই একর জমিতে গোপনে চাষ করা হয়েছিল গাঁজার। গোপন সূত্রে গাঁজার খেতটির সন্ধান পায় সেনাবাহিনী। এরপর আগুন দিয়ে খেতটি ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলার তিন্দুকছড়ি এলাকার ওই গাঁজা খেতটিতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে খেতটির খোঁজ পায় সেনাবাহিনী। সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামসের নির্দেশে উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম অভিযানের নেতৃত্ব দেন।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করে আসছে। প্রশাসনকে ফাঁকি দিতে গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়কে বেছে নেওয়া হয়। সেনাবাহিনীর অভিযানে ধ্বংস হওয়া গাঁজা খেতের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, দুই একর জমিতে থাকা গাঁজার গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..