1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জমি নিয়ে সংঘর্ষ: রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে কুপিয়ে জখম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জমি নিয়ে সংঘর্ষ: রাজশাহীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
সেনা কর্মকর্তাকে কুপিয়ে জখম
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইয়াছিন আলী (৪৩) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ইয়াছিন আলী, যিনি সেনাবাহিনীর সদ্য অবসরে যাওয়া সার্জেন্ট এবং জয়পুর গ্রামের বাসিন্দা, তাঁর তিন শতক জমিতে চাষাবাদের জন্য গেলে প্রতিপক্ষ কাদের আলী ও তাঁর ছেলে শামীম হোসেন বাধা দেন। এক পর্যায়ে, তাঁরা হাসুয়া নিয়ে ইয়াছিন আলীকে ধাওয়া করে রাস্তায় ধরে কোপাতে থাকেন। এতে তিনি মাথা ও হাতে গুরুতর আঘাত পান।

পালিয়ে নিজ বাড়িতে গেলে সেখানে পুনরায় হামলা চালানো হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সেনা কর্মকর্তা জানিয়েছেন, প্রতিপক্ষ কাদের আলী তাঁর জমি দখল করার চেষ্টা করছেন। এ ছাড়াও, ২০০১ সালে তাঁর ছোট ভাই সাইফুল ইসলামকেও হত্যা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

সোমবার সন্ধ্যায় বাগমারা থানায় কাদের আলী ও তাঁর ছেলে শামীম হোসেনসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..