1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাজশাহীতে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পঠিত
পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০জন শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি বাহারুল আলম, বিপিএম
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের প্রত্যেকের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং পুনাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতা করেছে আরএমপি পুনাক।

অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে পুনাক তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..