1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নাস্তা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

নাস্তা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত
মোটরসাইকেল আরোহী নিহত
this is a collected or created picture for Janatar Jagoron news.

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় একটি দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নাস্তা শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার পুত্র ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩), এবং সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপির নেতা আশরাফ উদ্দিন বলেন, ‘মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন একত্রে মোটরসাইকেলযোগে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। একসঙ্গে তিনজনকে হারানো সত্যিই বেদনাদায়ক।’

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ শুক্রবার ভোরে সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমরা ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..