1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীর উপর ধর্ষণচেষ্টার অভিযোগ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পুঠিয়ায় প্রবাসীর স্ত্রীর উপর ধর্ষণচেষ্টার অভিযোগ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
প্রবাসীর স্ত্রীর উপর ধর্ষণচেষ্টা
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী পুঠিয়া উপজেলায়র জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।

গত ০৯ জানুয়ারি সকালে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। উক্ত ঘটনার পর গত (১৪ জানুয়ারি) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামী সর্ম্পকে ভুক্তভোগীর প্রতিবেশী। তিনি জানান, স্বামী প্রায় চারবছর যাবত সৌদি আরবে থাকেন। তার তিনটি ছেলে নিয়ে তিনি স্বামীর বাড়ীতে বসবাস করেন। কিছুদিন যাবৎ উক্ত আসামী তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে কাউকে বিষয়টি বলেনি তিনি। সকাল আনুমানিক ৯টার সময় তার তিন ছেলে বাড়ি থেকে কাজে চলে গেলে তিনি নিজ বাড়ীর পূর্ব পাশে রান্নাঘরে কাজ করছিলেন। বাড়ীতে একা থাকার সুযোগে আসামি ভুক্তভোগীর বাড়ীতে প্রবেশ করে তাকে পিছন থেকে জাপটে ধরে। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত মোজাফফর দৌড়ে পালিয়ে যায়। সে সময় ওই এলাকার সোহাগী (৬০) ও আলাউদ্দিন (৫৫) সহ আরো অনেকে এগিয়ে এসে তার নিকট ঘটনা শোনেন এবং অভিযুক্ত মোজাফফর ভুক্তভোগী নারীর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয় অনেকেই দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে আমরা স্থানীয়ভাবে একটি শালীস বৈঠক করি। তবে সেই শালিক বৈঠকের দেওয়া সিদ্ধান্ত অভিযুক্ত আসামি মেনে নেননি। পরে ভুক্তভোগী ওই সালিক বৈঠকের জনসমক্ষে বিষ পান করবেন বলে জানালে আমরা তাকে থানা পুলিশের সহযোগিতা নিতে বলি।

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আসামীর বাড়ীতে গেলে তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উক্ত বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..