1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তানোরে রাতের আধারে বালু ফেলে খাস পুকুর ভরাট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

তানোরে রাতের আধারে বালু ফেলে খাস পুকুর ভরাট

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
রাতের আধারে বালু ফেলে খাস পুকুর ভরাট
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয় বিএনপির কয়েক নেতা সরকারি খাস পুকুর ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সচেতন গ্রামবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে এসিল্যান্ড পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দেন।

তবে সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ইন্ধনে গভীর রাতেও কিছু অংশ ফের ভরাট করা হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাধাইড় ইউপির হাপানিয়া গ্রামে তিন বিঘা পরিমাণের একটি পুকুর সাইন বোর্ড ঝুলিয়ে এক সপ্তাহ আগে ভরাট শুরু করেন স্থানীয় বিএনপির প্রভাবশালীরা। এ পুকুরের ৫৬ শতক সরকারি প্রপার্টি। আর বাকি অংশ ব্যক্তি মালিকানার। তবে, পাড় ভেঙে দ্বিগুণ হয়েছে পুকুরটি। কাগজে যার শ্রেণি ভিটা ও ডোবা।

এই পুকুরটি রাতারাতি ভরাট করা শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ সদরের গুসনা বিলবর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে বদর আলী, সুশান্ত, নামো শঙ্করবাটি গ্রামের নাসির ও তানোর উপজেলার খাড়িকুল্লা এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে বিএনপি নেতা সেলিম উদ্দিন।

তবে আড়ালে থেকে এ পুকুর ভরাটে প্রশাসন ম্যানেজ করছেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনা। ইউএনও খায়রুল ইসলাম বলেন, পুকুর ভরাটের বিষয়ে অবগত হয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..