1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুর্গাপুরে বিএনপি-আ.লীগ সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, শিক্ষানবিশ আইনজীবীসহ আহত ৫ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

দুর্গাপুরে বিএনপি-আ.লীগ সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, শিক্ষানবিশ আইনজীবীসহ আহত ৫

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত
দুর্গাপুরে বিএনপি-আ.লীগ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে এক শিক্ষানবিশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। উপজেলার পুরান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন পুরান তাহিরপুর গ্রামের সাইদুর রহমান (৪২), তাঁর ভাই মো. বাহাদুর (৪০) ও মো. বাবুল (৩৫) এবং তাঁদের প্রতিবেশী আক্কাস আলী (৫৫) ও তাঁর ছেলে রুবেল হক (৩০)। সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী আক্কাস ও তাঁর ছেলে রুবেলের বিরোধ পুরোনো।

রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। সাইদুর রহমানের দাবি, আক্কাসের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর তাঁরা বিএনপি।

সাইদুর রহমান বলেন, আক্কাস আলী ও তাঁর ছেলে রুবেলের সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের বিরোধ চলছে। ইতিপূর্বে কয়েক দফা তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় তাঁরা মামলা করেছেন। মামলায় আপস না করার কারণে গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়। চায়নিজ কুড়ালের আঘাতে তাঁদের তিন ভাইয়ের সবায় মাথায় জখম হয়েছে। হামলায় সাইদুরের হাতও ভেঙেছে।

আর শিক্ষানবিশ আইনজীবী রুবেল হকের দাবি, তাঁদের ওপরও ইতিপূর্বে কয়েক দফা হামলা হয়েছে। সেসব ঘটনায় তাঁরাও দুটি মামলা করেছেন। আবার সাইদুর রহমানদের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। তিন ভাই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘পূর্ববিরোধের কারণে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..