1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৩টি হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

৩টি হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পঠিত
সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার
this is a collected or created picture for Janatar Jagoron news.

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা ৩টি হত্যাসহ ২০ মামলার পলাতক আসামি জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ শেখ গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।

আলহাজ শেখ (৫৫) শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

জানা যায়, যুবলীগ নেতা আলহাজ শেখের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার নিজ বাড়িতে লুকিয়ে থাকার গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথ অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ বাড়িতে উপস্থিত হলে পরিস্থিতি আঁচ করে তিনি আটতলা ভবন থেকে লাফিয়ে পাশের ভবনে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, আগের ৬টি হত্যাসহ ১৩টি মামলা ছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আরও ৩টি হত্যাসহ ৭টি নতুন মামলা হয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ২০টি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..