1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভেড়ামারায় ধর্ষনের শিকার ৭ বছরের শিশু, অভিযুক্ত যুবক পুলিশের হাতে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ভেড়ামারায় ধর্ষনের শিকার ৭ বছরের শিশু, অভিযুক্ত যুবক পুলিশের হাতে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পঠিত
ধর্ষনের শিকার ৭ বছরের শিশু

কুষ্টিয়ার ভেড়ামারায় সাত বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুস সালাম (৪৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সালাম পেশায় দরজি।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশুটি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের একটি গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বেলা ১১টার দিকে সে নানাবাড়ির সামনে খেলা করছিল। তখন পাশের বাড়ির মৃত মহির উদ্দিনের ছেলে আবদুস সালাম শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কান্নাজড়িত হয়ে নানাবাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অভিযুক্ত সালামকে স্থানীয়রা আটক করে ভেড়ামারা থানায় পুলিশে হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত আবদুস সালামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..