1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তানোরে অসহায় মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

তানোরে অসহায় মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
শীতবস্ত্র বিতরণ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

রাজশাহীর তানোরে পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের সুমতি দাস বয়স ৬৫ বছর হবে স্বামী অনেক আগে মারা গেছেন। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বয়সে এক সময় ছেলের বাড়িতে এক সময় মেয়ের বাড়িতে থাকেন। অভাবের সংসারে টানা পোড়নও চলে। অনেক জনকে বলেছেন একটি কম্বল দেয়ার জন্য কেউ তাকে দেয়নি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের তানোর উপজেলা কমিটির সদস্যদের কাছ থেকে তিনি ১টি কম্বল পেয়েছেন।

সুমতি দাস বলেন, কম্বলটি পেয়ে আমি অনেক উপকৃত হলাম। রাতে কম্বলটি গায়ে দিয়ে ঘুমাবো। হঠাৎপাড়া গ্রামের রুপজান বলেন,” অনেক ঠান্ডা। কম্বলটি আমার খুব দরকার ছিলো। তোমরা আমাক দিলেন। আল্লাহ তোমাদের ভালো করবে।” সুমতি, রুপজান ছাড়াও মহিফুল, রেজিয়া, আতরজান, শহিদুল ইসলামসহ অনেকে বলেন, বসুন্ধরা শুভসংঘ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে যে ভাবে আমাদের কম্বল দিয়ে সহায়তা করলো আমরা তোমাদের অনেক দোয়া করছি।

তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার উদ্দ্যোগে এলাকার অসহায় ১০০জনকে কম্বল বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে শুভসংঘের তানোর উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা অফিসার ইনচার্জ অফিসার (ওসি) মিজান, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম,তানোর থানা মোড়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম নান্টু, শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কালের কন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম শাহ্, প্রমুখ।

এসময় শুভসংঘের কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, এলাকার অসহায় লোকজনদের জন্য বসুন্ধরা শুভসংষ কম্বল বিতরনের যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাথে আমরা একাকিত হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবো । তানোর থানা ওসি বলেন, বসুন্ধরা শুভসংঘ যে কাজটি আজ করছে সে কাজ তানোর বাসীর জন্য উপকারী।

শুভ কাজে সবার পাশে দাড়িয়ে তানোর উপজেলা শুভ সংঘের কমিটির সদস্যরা। বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন বলেন, শুভ কাজে সবার পাশে শ্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমি মনে করি তানোরের বিত্তবানরা যদি আমাদের সঙ্গে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের আরো সহজ হবে। আমরা ভালো কাজে সব সময় সঙ্গে থাকবো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..