1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
চারজনের মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখান ও শ্রীনগরে দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিমতলীতে একটি স্থানে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি বাস। ধাক্কার ফলে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাসের হেলপার ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অমিত নামে আরেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া, চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় আরেকটি বাস দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার জানিয়েছেন, রাতে দুটি মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। পরে ভোরে আরও দুটি মরদেহ নিয়ে আসা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..