1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শশুড়বাড়ি যাওয়ার সময় যুবদল নেতা নৃশংসভাবে খুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

শশুড়বাড়ি যাওয়ার সময় যুবদল নেতা নৃশংসভাবে খুন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পঠিত
যুবদল নেতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নাসির উদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফিরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসির বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নাসির ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কালমেঘা নূরিয়া এলাকায় পূর্ববিরোধের কারণে মো. হাসান ও রাব্বি নামে দুই ব্যক্তি নাসিরকে থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজন নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহম্মদ ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে উপস্থিত হন।

চৌধুরী মোহম্মদ ফারুক দাবি করেন, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সম্পৃক্ততা রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, ‘‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..