1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সারদায় আরও ৮ এসআইকে অব্যাহতি, রাতেই একাডেমি ত্যাগের নির্দেশনা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সারদায় আরও ৮ এসআইকে অব্যাহতি, রাতেই একাডেমি ত্যাগের নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
এসআইকে অব্যাহতি
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আটজন উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার পর তাঁদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে মৌখিকভাবে তাঁদের রাত নয়টার মধ্যে একাডেমি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা অমান্য করে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাঁদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, তাঁদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন। এ বিষয়ে জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে সারদায় প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া দুই এসআই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে মোট ৮২৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তাঁরা গত বছরের ৪ নভেম্বর থেকে একাডেমিতে বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে একাধিক ধাপে ৩১৩ জন এসআইকে মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং ১৮ নভেম্বর আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আটজন এসআইকে শোকজের পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া এক এসআই গণমাধ্যমকে রাত সাড়ে আটটার দিকে বলেন, সন্ধ্যায় তাঁদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি রাত নয়টার মধ্যে একাডেমি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, এ মুহূর্তে তিনি ব্যাগ গোছানোর কাজ করছেন এবং একাডেমি থেকে পাওয়া সামগ্রী কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন।

এর আগে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে উপস্থিত ছিলেন। তবে আগের রাতেই হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে ২৪ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হলেও সেটিও স্থগিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..