1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পলাশবাড়ী মহিলা দলের শীর্ষ পদে আ.লীগের ২ নেত্রীর নতুন নেতৃত্ব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পলাশবাড়ী মহিলা দলের শীর্ষ পদে আ.লীগের ২ নেত্রীর নতুন নেতৃত্ব

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পঠিত
পলাশবাড়ী মহিলা দলের শীর্ষ পদে
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ২৭ সদস্যের নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আরজিনা পারভীন চাঁদনীকে সভাপতি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ৫ আগস্টের পূর্বেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন বলে জানা গেছে।

এই নতুন কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোছা. নাছিমা বেগম, যিনি উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভানেত্রী ছিলেন।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। অনেকে অভিযোগ তুলেছেন যে জেলা মহিলা দলের সভাপতি শোভা আকতার টাকার বিনিময়ে এ কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন।

টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা দলের সভাপতি শোভা আকতার বলেন, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে এমন তথ্য ছড়িয়েছেন। তার মনোনীত সদস্যকে কমিটিতে রাখা না হওয়ায় তিনি এই অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, কমিটির সভাপতি নির্ধারণে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু বলেন, এই ঘটনাটি অত্যন্ত হতাশাজনক। জেলা বিএনপি ইতোমধ্যে কমিটির কার্যক্রম স্থগিতের জন্য জেলা মহিলা দলের সভানেত্রীকে নির্দেশনা দিয়েছে।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ী উপজেলা মহিলা দলের নতুন কমিটিতে যারা রয়েছেন, তারা ৫ আগস্টের পূর্বে দলের পক্ষে কোনো কার্যক্রমে অংশ নেননি। আমার ধারণা, এই কমিটি টাকার বিনিময়ে গঠিত হয়েছে। আরজিনা পারভীন চাঁদনী আওয়ামী লীগের নেত্রী ছিলেন কিনা তা নিশ্চিত নই, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

তিনি আরও বলেন, আমি কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি। আমি দলীয়ভাবে স্বচ্ছ ও ত্যাগী কর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানাই।

এ বিষয়ে জানতে চাইলে আরজিনা পারভীন চাঁদনী বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করিনি। এ ধরনের ছবি বিএনপির নেতাদের সঙ্গেও থাকতে পারে। আমার বাবা এবং পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক নাছিমা বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নতুন কমিটি ঘোষণার পর তীব্র সমালোচনার মুখে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশের কথা জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..