1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পত্রিকার সম্পাদক জঙ্গী দা'র  দাফন সম্পন্ন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সড়ক দুর্ঘটনায়  নিহত ‘পল্লীকণ্ঠ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক জঙ্গী দা’র  দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ বার পঠিত
নুরুল হক জঙ্গী
this is a collected or created picture for Janatar Jagoron news.

বায়েজিদ কবির, মেলান্দহ প্রতিনিধি
জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গী (৭৫) নামে এক প্রবীণ সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে বানিয়াবাজার এলাকায় দুটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে বাগানবাড়ি এলাকায় নিজের পত্রিকা অফিসে ফেরার সময় দুটি ইজিবাইক একসঙ্গে তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ময়মনসিংহে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে।

তার মৃত্যুতে মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান এবং সাধারণ সম্পাদক রমজান আলী গভীর শোক প্রকাশ করেছেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জামালপুর শহরের চামড়া গোদাম মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামে নিজ বাড়িতে নেয়া হয় মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম নুরুল হক জঙ্গী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা কাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ কবিরত্বের সন্তান। তিনি মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ১৯৮০ সাল থেকেই সাংবাদিকতায় যুক্ত ছিলেন। আশির দশকে তিনি “সাপ্তাহিক দর্পণ” ও “দৈনিক জাহান” পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি নিজস্ব উদ্যোগে “দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন” নামে একটি পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে তিনি সদালাপী এবং আপসহীন এক নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের কাছে তিনি “জঙ্গী দাদা” নামে পরিচিত ছিলেন এবং তার নেতৃত্বে জামালপুরের সাংবাদিক সমাজে তিনি দিকনির্দেশক গুরু হিসেবে সম্মানিত ছিলেন।

তিনি চার কন্যার জনক। তার মৃত্যুতে মেলান্দহসহ জামালপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..