1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাইটেক পার্ক: ৫০% কাজ শেষ, অজানা হয়ে গেল ভারতীয় ঠিকাদার! - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

হাইটেক পার্ক: ৫০% কাজ শেষ, অজানা হয়ে গেল ভারতীয় ঠিকাদার!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
হাইটেক পার্ক
this is a collected or created picture for Janatar Jagoron news.

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল স্মার্ট সিটির হাইটেক পার্কের নির্মাণ কাজ ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে। প্রায় ৫০ শতাংশ কাজ শেষ করার পর ভারতীয় এলএন্ডটি প্রতিষ্ঠান নির্মাণ কাজ থেকে গায়েব হয়ে গেছে।

স্থানীয়রা জানান, ২০২২ সালের ২৪ জুলাই তৎকালীন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উপস্থিতিতে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্পে স্টিল কাঠামোর সাততলা ভবন, তিনতলা ডরমিটরি ভবন, একটি সিনেপ্লেক্স এবং খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা ছিল।

স্থানীয় সংবাদকর্মী রাজু আহমেদ বলেন, প্রযুক্তি খাতে উন্নয়ন সাধনের জন্য এই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছিল। এই পার্কে স্থায়ীভাবে তিন হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং প্রতিবছর এক হাজার তরুণকে তথ্যপ্রযুক্তি বিষয়ে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। তাই, দ্রুত নির্মাণ কাজ শুরু করার দাবি তিনি জানান।

শিক্ষার্থী লিখন বলেন, ভারতীয় প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড বন্ধ হওয়ার পর থেকেই এখানে সকলের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়েছে। কেউ জানে না, ভিতরে কি চলছে।

নির্মাণাধীন হাইটেক পার্কের পাশে চা দোকানি রিপন জানান, এই প্রকল্পে কাজ করা অধিকাংশ শ্রমিক গত ৫ আগস্ট দুপুরে চলে গেছেন। তারপর থেকে কাজের অগ্রগতি বন্ধ রয়েছে।

হাইটেক পার্কের নির্মাণ কাজ বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে ভারতীয় এলএন্ডটির স্থানীয় প্রতিনিধি কোনো তথ্য দিতে চাননি। তার নাম এবং পরিচয়ও তিনি দেননি।

তবে, সদ্য যোগদানকারী সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নির্মাণ কাজ পুনরায় শুরু করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দফতরের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্মাণ কাজ চালু করা হবে।’

এই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে প্রায় ৯ একর জমির উপর এবং এটি নির্মাণ করতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মোট ১৯০ কোটি টাকা খরচ নির্ধারণ করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..