1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে যুবকের গান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে যুবকের গান, ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
যুবকের গান
this is a collected or created picture for Janatar Jagoron news.

অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে আটক এক যুবকের হ্যান্ডকাফ পরা অবস্থায় গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সূত্র জানায়, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটক করে এলাকাবাসী। তাকে উত্তম-মাধ্যম দেওয়ার পর পুলিশে হস্তান্তর করা হয়। পরে সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে হ্যান্ডকাফ পরিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে বসিয়ে রাখা হয় ওই যুবককে। সেখানে উপস্থিত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন এবং দুই পুলিশ সদস্য যুবকের গাওয়া গান শোনেন। ১ মিনিট ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের সেই গানের ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..