1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ই-প্রেস ক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

বিজয় দিবসে জামালপুরে ই-প্রেস ক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত
ই-প্রেস ক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব (E-Press Club) জেলা শাখার উদ্যোগে বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ই-প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সফিকুল ইসলাম আজাদ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, এবং দপ্তর সম্পাদক মো. আহসান হাবীব।

তারা শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করে বলেন, “এই দিনটি আমাদের জন্য জাতীয় গৌরবের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।”

অনুষ্ঠানের মাধ্যমে ই-প্রেস ক্লাবের সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনা আরও উজ্জীবিত করার অঙ্গীকার করেন এবং নতুন প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। দিনটি বাঙালির স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ই-প্রেস ক্লাবের এ আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..