1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুর ডিবি-১ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জামালপুর ডিবি-১ এর অভিযানে নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
জামালপুর
this is a collected or created picture for Janatar Jagoron news.

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি মো: হোসেন আলী (৫০) গ্রেফতার হয়েছে। জামালপুর ডিবি-১ এর এক চৌকস টিম অভিযানে তাকে আটক করে।

গত ৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে জামালপুর সদর থানাধীন নুরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে শামসুল হকের বাড়ির সামনে ভিকটিম মন্তাজ (৪৫)-কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মূল আসামি মো: হোসেন আলীসহ সঙ্গীয় আসামিরা পালিয়ে যায়।

জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জামালপুর ডিবি-১ দ্রুত অভিযানে নামে। ময়মনসিংহের মুক্তাগাছা ও আশপাশের এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অবশেষে ৭ ডিসেম্বর রাত ১:২০ মিনিটে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা এলাকা থেকে প্রধান আসামি মো: হোসেন আলীকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো: আসাদুজ্জামান, এসআই মো: আপেল মাহমুদ, এসআই মো: আজাদ, এসআই মো: আতিকুর রহমান এবং এসআই মো: সোহাগ রানার সমন্বয়ে গঠিত ডিবি-১ এর বিশেষ টিম।

অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার অন্যান্য প্রক্রিয়াও চলমান। পুলিশের এমন দ্রুত পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..