1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শাহজাহানপুরে জনপ্রিয়তার শীর্ষে এনামুল হক শাহীনকে চান এলাকাবাসী - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

শাহজাহানপুরে জনপ্রিয়তার শীর্ষে এনামুল হক শাহীনকে চান এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
এনামুল হক শাহীন

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত একটি দাবি উঠে আসছে, যা এখন জনদাবিতে রূপ নিয়েছে এবং অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনকল্যাণ ও উন্নয়নের প্রতীক হিসেবে উপজেলা প্রশাসকের দায়িত্বে এনামুল হক শাহীনকে দেখতে চান শাজাহানপুর তথা বগুড়ার সাধারণ মানুষ। তার এই জনপ্রিয়তার পেছনের কারণ জানতে গিয়ে উপজেলার নানা স্তরের মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন অভিমত।

বগুড়া জেলার রাজনীতিতে আস্থা, গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততার এক সুপরিচিত মুখ এনামুল হক শাহীন। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলে তিনি নিজেকে একজন জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন। শুরু থেকেই মানুষের পাশে থাকার যে দর্শন তিনি লালন করেন, সেটিই তার জনপ্রিয়তার মূল ভিত্তি হয়ে উঠেছে।

তার নেতৃত্বে এলাকায় বাস্তবায়িত হয়েছে বহু সামাজিক ও উন্নয়নধর্মী উদ্যোগ। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা—সব ক্ষেত্রেই তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

বিশেষত সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সাধারণ মানুষের মনে গভীর আস্থা সৃষ্টি করেছে। তার উদ্যোগে উপকৃত হয়েছে অসংখ্য পরিবার।

স্থানীয়দের মতে, এনামুল হক শাহীন কেবল একজন রাজনীতিবিদ নন; তিনি একজন নিবেদিত সমাজকর্মী ও উন্নয়নমনস্ক ব্যক্তি। তার দূরদর্শী নেতৃত্ব শাজাহানপুর উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই প্রেক্ষাপটে, এলাকার অনেকেই তাকে উপজেলা প্রশাসক হিসেবে দেখতে আগ্রহী। তাদের বিশ্বাস, দায়িত্ব পেলে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে উন্নয়নের গতি আরও বাড়াবেন।

জনসম্পৃক্ততা, সততা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এনামুল হক শাহীন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনগণের সেবায় নিজেকে সম্পৃক্ত করবেন—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..