1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইটভাটার ম্যানেজারের! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইটভাটার ম্যানেজারের!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত
ইটভাটার ম্যানেজারের
this is a collected or created picture for Janatar Jagoron news.

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সামসুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহী মারা গেছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে করতোয়া সেতুর পাশে এশিয়ান মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুল হক নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার বাসিন্দা, তিনি মৃত কসিম উদ্দীনের ছেলে। পেশায় তিনি দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় অবস্থিত কেএসবি নামের একটি ইটভাটার ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সামসুল হক ইটভাটার কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কালীগঞ্জ থেকে ডোমার যাওয়ার পথে, পঞ্চগড় থেকে যশোরগামী একটি বালুভর্তি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার বাম পা মারাত্মকভাবে থেঁতলে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে, চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে নেয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..