1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিছের ইয়াবা সেবনের চাঞ্চল্যকর ছবি ভাইরাল - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিছের ইয়াবা সেবনের চাঞ্চল্যকর ছবি ভাইরাল

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত
স্বেচ্ছাসেবক লীগ নেতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

কুমিল্লার দেবিদ্বারের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিছুর রহমান আনিছের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে তার মাদক সেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে তাকে চেয়ারে বসে লাল রঙের লাইটারে, সিগারেট ফয়েল পেপার দিয়ে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে।

ইয়াবা সেবনের ছবিটি সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ বলেন, এটি তিনি ওষুধ হিসেবে সেবন করেছেন, যাতে নির্বাচনের সময় রাতে ঘুম না আসে, সে কারণে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ তাকে সেবন করিয়েছেন। তাদের একজন ছবিটি তুলে পরে এই ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ তাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ ষাট হাজার টাকা চাঁদা দাবি করেছে। আনিছ জানান, তার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেওয়ায় তারা ছবিটি ভাইরাল করেছে। যারা তাকে ব্ল্যাকমেইল করেছে, তাদের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, যদি ইউপি সদস্যের কাছ থেকে মাদক পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, রসুলপুর ইউনিয়নের এক সদস্যের ইয়াবা সেবনের ছবি গণমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়ে তিনি অবগত। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..