1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ময়মনসিংহে ধানক্ষেতে মিলল রহস্যময় কঙ্কাল - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

ময়মনসিংহে ধানক্ষেতে মিলল রহস্যময় কঙ্কাল

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
রহস্যময় কঙ্কাল
this is a collected or created picture for Janatar Jagoron news.

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেতে কঙ্কালটির সন্ধান পাওয়া গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে নাহিদ ব্রিকস ফিল্ডের পাশে মোশাররফ হোসেনের ধানক্ষেতে কঙ্কালটি পাওয়া যায়। এটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল বলে মনে হয়েছে, যা পচে এখন কঙ্কাল আকারে বেরিয়ে এসেছে। আশপাশের জমিতে পাকা ধান কাটার সময় তীব্র দুর্গন্ধ পায় স্থানীয়রা। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা কঙ্কালটি দেখতে পান। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং স্থানীয়রা পুলিশকে খবর দেন।

দুপুর ১টার দিকে থানার পুলিশ, সিআইডি, পুলিশ পিবিআই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হত্যার আলামত অনুসন্ধান শুরু করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, ‘কঙ্কালটি দেখে মনে হচ্ছে এটি মাসখানেকেরও বেশি সময় ধরে এখানে রয়েছে। এটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে আমরা ধারণা করছি, এবং এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..