1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরিবারের অমতে বিয়ে ঘিরে মেয়েকে অপহরণ করলেন মা-বাবা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পরিবারের অমতে বিয়ে ঘিরে মেয়েকে অপহরণ করলেন মা-বাবা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত
বিয়ের চার মাসেই আত্মীয়দের হাতে শ্বেতা অপহৃত

অনলাইন ডেস্ক ,

ভালোবাসার টানে পরিবারকে অমান্য করে প্রেমিককে বিয়ে করেছিলেন তরুণী শ্বেতা। কিন্তু মাত্র চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে আত্মীয়দের হাতে পড়ে গেলেন তিনি! ভারতের তেলঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলার কিসারায় ঘটা এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এর সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া।

ভিডিওতে দেখা যায়—শ্বেতার শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি হঠাৎ বেরিয়ে এসে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। প্রতিবাদে এগিয়ে আসলে শ্বশুরবাড়ির সদস্যদের উপর চড়াও হয় তারা, চলে লাঠিপেটা ও হামলা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শ্বেতা ও প্রবীণ পরিবারের আপত্তি উপেক্ষা করে প্রেমের সম্পর্কে জড়ান ও বিয়ে করেন। কিন্তু মঙ্গলবার প্রবীণের বাড়িতে শ্বেতার আত্মীয়রা হামলা চালিয়ে জোর করে তাকে তুলে নিয়ে যান।

প্রবীণের অভিযোগ, হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে প্রতিরোধ ভাঙে এবং তার স্ত্রীর হাত ধরে টেনে গাড়িতে তুলে নেয়। দুই পরিবার আগে থেকেই আত্মীয় হলেও বেকারত্বের অজুহাতে শ্বেতার বাবা-মা এই বিয়ে মানতে রাজি ছিলেন না।

এদিকে প্রবীণের বাবা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, “আমার ছেলেকে মেরে এবং পুত্রবধূকে অপহরণ করে নিয়ে গেছে শ্বেতার পরিবার।” তিনি ঘটনার দ্রুত তদন্ত দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..