1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের ধারে রহস্যময় নারীর গুলিবিদ্ধ লাশ - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের ধারে রহস্যময় নারীর গুলিবিদ্ধ লাশ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
গুলিবিদ্ধ লাশ
this is a collected or created picture for Janatar Jagoron news.

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকেও মহাসড়কের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখা গেছে। লাশের পাশে কয়েকটি গুলির খোসাও পাওয়া গেছে। তবে ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ ভোরে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে ওই নারীকে হাঁটতে দেখেছিলেন পথচারীরা। কিছুক্ষণ পরেই অন্য পথচারীরা ওই নারীর লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থলে পড়ে থাকা গুলির খোসাগুলোও পুলিশ সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গুলিবিদ্ধ ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ইতিমধ্যেই ঘটনাস্থলে ডাকা হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..