1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আ. লীগ-বিএনপি নেতার নেতৃত্বে দলিল সিন্ডিকেট, গ্রেপ্তার ৩ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আ. লীগ-বিএনপি নেতার নেতৃত্বে দলিল সিন্ডিকেট, গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত
দলিল সিন্ডিকেট
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাগেরহাটের চিতলমারী সাব রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে যৌথ বাহিনী দলিল লেখক সিন্ডিকেটের প্রধানসহ তিনজনকে সাড়ে তিন লক্ষাধিক টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২২ নভেম্বর) তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন উপজেলা আওয়ামী লীগের নেতা এবং অন্যজন বিএনপির নেতা বলে জানা গেছে।

শিবপুর বেপারীপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে এস এম নান্টু হাসান বাদী হয়ে শুক্রবার চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টাকা ভাগাভাগির সময় হাতেনাতে ধরা পড়েন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলিল লেখক শেখ শামিম আনোয়ার বাবু (৫১), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দলিল লেখক সমিতির সভাপতি খান মনিরুজ্জামান (৫১) ও দলিল লেখক সুব্রত অধিকারী (৪২)। ধৃতদের মধ্যে সুব্রত বাগেরহাট সদরের খালিশপুর গ্রামের কালিপদ অধিকারীর ছেলে, খান মনিরুজ্জামান চিতলমারী গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে এবং শামিম শিবপুর বেপারীপাড়া গ্রামের মৃত শেখ মোস্তফা আনোয়ারের ছেলে।

মামলার বাদী জানান, তার মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ বাহিনী সাব রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়। অভিযানের সময় নগদ তিন লাখ ৫৯ হাজার টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়।

চিতলমারী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দলিল লেখক সমিতির ব্যানারে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এ সিন্ডিকেট নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, অফিসটি ঘিরে প্রায় ৫৫-৬০ জন দলিল লেখক রয়েছেন, যারা নিয়মিত মানুষকে ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করেন।

তাদের মতে, ৫ আগস্টের আগে এই সিন্ডিকেটের সভাপতি ও সম্পাদক পদে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। পরে ৫ আগস্টের পর থেকে এ পদে আসেন স্থানীয় বিএনপির দুই নেতা। বিষয়টি তদন্ত করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।

চিতলমারী উপজেলা সাব রেজিস্ট্রার সমীর কর্মকারকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এদিকে, জেলা সাব রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি শুনেছি। তবে অফিস বন্ধ থাকায় রবিবারের আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। যদি দলিল লেখকদের মধ্যে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..