1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রংপুরে নারীকে টেনেহিঁচড়ে মারধরের ভিডিও ভাইরাল, দুই ব্যক্তি আটক - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

রংপুরে নারীকে টেনেহিঁচড়ে মারধরের ভিডিও ভাইরাল, দুই ব্যক্তি আটক

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত
মারধরের ভিডিও
this is a collected or created picture for Janatar Jagoron news.

রংপুরের বদরগঞ্জে এক নারীর চুল ধরে টেনেহিঁচড়ে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও মারধর করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় পুলিশ গতকাল রোববার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম (৫০) এবং গোলজার হোসেন (৬০)। মামলায় এই দুইজনসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারীকে চুল ধরে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তিনজন পুরুষ ও দুজন নারী মিলে লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পেটাচ্ছিলেন। পেটানোর দৃশ্য দেখে আশপাশের শিশুরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী গত শনিবার সকালে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু পুলিশ গতকাল বিকেল পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। পরে লাঠিপেটা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই মামলা গ্রহণ করে এবং দুইজনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। তিনি তাঁর বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে বসবাস করেন। গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাঁর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে তাঁকে লাঞ্ছিত ও লাঠিপেটা করে। বাধা দেওয়ার চেষ্টা করলে বৃদ্ধ মাকেও মারধর করা হয়। পরে অন্য প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, দুই নারীকে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহৃত করা হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে। অপরদিকে ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা এবং আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁরা আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, ওই লিখিত অভিযোগটি গতকাল থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..