সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেপ্তার হওয়া দুই নেতার নাম হলো সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।