1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হঠাৎ পেঁয়াজের দাম ২০ টাকা বাড়ল, বিপাকে ক্রেতারা! - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

হঠাৎ পেঁয়াজের দাম ২০ টাকা বাড়ল, বিপাকে ক্রেতারা!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
পেঁয়াজের দাম
this is a collected or created picture for Janatar Jagoron news.

হরিপুর উপজেলা, ঠাকুরগাঁওতে গত তিন দিনের মধ্যে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। পাশাপাশি আলু, বেগুন, ফুলকপি, মুলা, শিম, পটোল, ঢ্যাঁড়শসহ বিভিন্ন শাকসবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই হঠাৎ দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন।

সোমবার (১১ নভেম্বর) উপজেলার কয়েকটি বাজারে সরেজমিনে গিয়ে এ পরিস্থিতি দেখা গেছে।

বাজারগুলোতে পরিদর্শন করে জানা যায়, তিন দিন আগে পেঁয়াজ কেজি ১০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শিমের দাম ৭০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, আলুর দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, ফুলকপি ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, মুলা ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, পটোল ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, এবং লাউ ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা মাসুদ নামের এক ক্রেতা বলেন, “তিন দিন আগে আমি ১০০ টাকায় পেঁয়াজ কিনেছিলাম, কিন্তু আজ সেটি ১২০ টাকায় কিনতে হলো। যারা দিন আনে দিন খায়, তাদের জন্য এই দাম বেড়ে যাওয়া সত্যিই কঠিন।”

সবজি কিনতে আসা রফিকুল বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কম ছিল, কিন্তু হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কীভাবে চলব? ৬৫ টাকার আলু কিনতে হয়েছে ৮০ টাকায়, শিম ১০০ টাকা, পটোল ৮০ টাকা—এভাবে সব সবজির দাম বাড়লে মানুষ কীভাবে চলবে?”

হাটের খুচরা বিক্রেতা জুয়েল জানান, “গত দুই-তিন দিন ধরে পেঁয়াজ এবং আলু বেশি দামে কিনতে হচ্ছে, তাই আমাদেরও দাম বাড়াতে হচ্ছে। বড় ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, আমরা কিছুই করতে পারছি না। তবে আশা করছি, কয়েক দিনের মধ্যে দাম কমে যাবে।”

স্থানীয় চাষাবাদ করা সবজি বর্তমানে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে, যার কারণে বাজারে সবজির চাহিদা সরবরাহের তুলনায় বেশি। এই কারণে দাম বেড়ে গেছে বলে তারা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..