1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভাঙ্গুড়ায় কাগজের নৌকার খেলা কাল হলো: শিশু হুজাইফা এখনো নিখোঁজ! - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

ভাঙ্গুড়ায় কাগজের নৌকার খেলা কাল হলো: শিশু হুজাইফা এখনো নিখোঁজ!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
নিখোঁজ

পাবনার ভাঙ্গুড়ার কলেজপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে বড়াল নদীতে কাগজের নৌকা ভাসানোর সময় স্রোতের টানে নিখোঁজ হয়েছে হুজাইফা নামে এক শিশু। স্থানীয়রা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল প্রচেষ্টা চালিয়েও এখনও তাকে উদ্ধার করতে পারেনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া পৌর এলাকার কলেজপাড়া সংলগ্ন বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হুজাইফা (৫) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের বাসিন্দা সবুজ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিশু কলেজপাড়া এলাকায় রুহুলের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল। কিছুক্ষণ পর হুজাইফা নৌকা তুলতে পানিতে নামলে প্রবল স্রোতে ভেসে যায়। সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে এত চেষ্টার পরও হুজাইফাকে খুঁজে পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের জন্য দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টা করা হয়েছে। তবুও তাকে পাওয়া যায়নি, তাই আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তবে নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..