1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত
গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক (এসআই) তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক অন্তর্ভুক্ত রয়েছেন।

এসপি রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে আট সদস্যের পুলিশ দল সেখানে গিয়েছিল। সেই সময় আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর আক্রমণ চালিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। যথেষ্ট প্রস্তুতি ও পেশাদারিত্বের অভাব এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসপি আরও জানান, নতুন থানার ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর ইতোমধ্যে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..