1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে শেষ হলো দুই ভাইয়ের জীবন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে শেষ হলো দুই ভাইয়ের জীবন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। নিহতরা হচ্ছেন মো. জুয়েল (২২) এবং মো. ইসমাইল (১৬)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার একটি আবাসনে গ্যাসের পাইপলাইন লিকেজের কারণে আগুন লেগে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়েলের শরীরে ৭০ শতাংশ এবং ছোট ভাই ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। পরিবারের অন্যান্য চার সদস্য এখনো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নিহতদের বাবা মো. বাবুল হোসেনের শরীরে ৬৬ শতাংশ, মা শেলির ৩০ শতাংশ, এবং বোন মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

নিহতদের মামা আবদুস সোবাহান জানিয়েছেন, দগ্ধ হওয়া সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..