1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চালককে খুন করে অটোরিকশা লুট, গ্রেপ্তার ৩ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

চালককে খুন করে অটোরিকশা লুট, গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পঠিত
অটোরিকশা

রাজশাহীতে অটোরিকশার জন্য চালককে হত্যা করে মরদেহ মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রাতুল, ফিরোজ ও শুভ। রাজশাহীতেই তাদের বাড়ি বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত চালকের লাশ একটি কলাই খেতে পুঁতে রাখা হয়েছিল।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৬৫)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগরীর দরগপাড়া এলাকায় তিনি বসবাস করতেন।

ওসি শাহিন আকতার জানিয়েছেন, রোববার দিবাগত রাতে এই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে তার মরদেহ পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে জানায়। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের তথ্য বেরিয়ে আসে।

এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে জানানো হয়। পরে ওই তিনজনের নির্দেশিত স্থানে থেকে মরদেহ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ওসি শাহিন আকতার জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানতে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..