1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নোয়াখালীতে নৌকাডুবি: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

নোয়াখালীতে নৌকাডুবি: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
নৌকাডুবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার ঘাটে নৌকাডুবির এক দিন পর নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সজীব জলদাস (২৩)। তিনি মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলেবাড়ির জনার্দন জলদাসের ছেলে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন ছোট ফেনী নদী থেকে তাঁর লাশ পাওয়া যায়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নৌকা উল্টে নিখোঁজ হন সজীব। পেশায় তিনি ছিলেন নরসুন্দর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে বন্যার কারণে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়, যার ফলে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীসংলগ্ন ক্লোজার এলাকায় ভাঙন শুরু হয়। শুক্রবার দুপুরে সজীব বাবার সঙ্গে ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন। মুছাপুর ক্লোজার ঘাটের কাছে পৌঁছালে পাড়ে থাকা দুটি ঝাউগাছ নৌকার ওপর পড়ে যায়। এতে নৌকাটি উল্টে গিয়ে সজীব নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও সজীবকে খুঁজে পেতে ব্যর্থ হন।

কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জামিল মিয়া জানান, শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডুবুরিরা ছোট ফেনী নদীতে উদ্ধার অভিযান চালান। তবে বিকেলের দিকে অভিযান স্থগিত করা হয় কারণ কোনো সন্ধান মেলেনি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন নদীর তীর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..