1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা: জনমনে আলোচনা তুঙ্গে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
মানহানি মামলা

মাগুরায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতে শহরের দরিমাগুরা সরদার পাড়ার বাসিন্দা মো. রেজোয়ান কবির এই মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, আসামি শমী কায়সার বাংলাদেশের একজন অভিনেত্রী হলেও তিনি বাংলাদেশের জাতীয়তাবাদে অবিশ্বাসী, রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হননকারী এবং মুক্তিযুদ্ধের বিভেদ সৃষ্টিকারী। বাদী একজন সহজ-সরল নাগরিক, আইনকে শ্রদ্ধা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত। আসামি বিভিন্ন সময়ে এবং স্থানে উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বক্তব্য প্রদান করেছেন। তিনি বীর উত্তম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘দি ন্যাশনাল জার্নালে’ বাংলাদেশের জাতীয় বেঈমান হিসেবে উল্লেখ করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ১৩ অক্টোবর বাদী ও তার সাক্ষীরা মোবাইল ফোনে ইউটিউব এবং টিভিতে আসামির এই মানহানিকর বক্তব্য দেখতে ও শুনতে পান। আসামি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা সম্পর্কে জানার পরও মৃত ব্যক্তির খ্যাতি নষ্ট করতে এই ধরনের উক্তি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করেছেন। আসামির কাল্পনিক বক্তব্যের কারণে অন্তত ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন জানান, মাগুরার সদর আমলী আদালতে অভিযোগ পেশ হলে বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির বাদী মো. রেজোয়ান কবিরের জবানবন্দী গ্রহণ করেন। পরে মামলাটি ঝিনাইদহ পিবিআইকে তদন্তের জন্য পাঠানো হয়। মামলার সাক্ষীরা হচ্ছেন শহরের পারনান্দুয়ালী এলাকার মো. সোহেল পারভেজ, দরিমাগুরার কাজী জাকির হোসেন ও একই এলাকার জহির রায়হান। এছাড়া মামলার সাথে পত্রিকার ফটোকপি এবং ইউটিউবে প্রকাশিত আসামির বক্তব্যের মেমোরি কার্ড দাখিল করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..