1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গ্রেপ্তার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

পেকুয়ায় শিক্ষক হত্যাকাণ্ড: গ্রেপ্তার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত
উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক মোহাম্মদ আরিফ হত্যাকাণ্ডে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় রুবেল খান (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

নিহতের পরিবার জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয় পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফকে। অপহরণের পর প্রথমবার ২৫ লাখ, দ্বিতীয়বার ৩৫ লাখ এবং তৃতীয়বার ৪০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ১ অক্টোবর আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম পেকুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এরপর, পুলিশ ও র‍্যাব বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে আরিফকে উদ্ধারের জন্য। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আন্দরকিল্লার কাঁচাবাজার এলাকা থেকে রুবেল খানকে গ্রেপ্তার করে। পরের দিন শুক্রবার বিকেলে নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় আরিফের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর উত্তেজিত জনতা পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তার পাশাপাশি তাঁর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দেয়।

শনিবার রুবেল খানকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেল চাঁদপুর জেলার সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ খানের ছেলে। তিনি একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার (এমডিও) হিসেবে পেকুয়ায় কর্মরত ছিলেন এবং আরিফের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। রুবেলের কাছ থেকে আরিফের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা দিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। রুবেলকে গ্রেপ্তারের পর র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আরিফের চলাফেরা নজরে রেখেছিলেন রুবেল। অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের একজন তিনি। হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন রুবেল।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গ্রেপ্তার রুবেল বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে। জাহাঙ্গীর আলমকে আটকের তথ্য পেয়েছি। তবে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..