1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক ৮নং নন্দুয়া চেয়ারম্যান মঞ্জুরুল আলমের জানাযা সম্পন্ন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক ৮নং নন্দুয়া চেয়ারম্যান মঞ্জুরুল আলমের জানাযা সম্পন্ন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত
মঞ্জুরুল আলম

বর্ষীয়ান নেতার বিদায়ে শোকাহত নন্দুয়ার জনতা
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম (৭২) বয়স, শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাযা নামাজ শনিবার (৩১ মে) সকাল ১০ টায় নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি সহ সকল শ্রেণী-পেশার অসংখ্য মানুষের সমাগম হয়।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ সমাধিত করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন- বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন দলের রাজনৈতিক অঙ্গ সংগঠন,সামাজিক,শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..