1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ভুট্টার বাগানে কিশোরকে জবাই করে হত্যার চেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

জামালপুরে ভুট্টার বাগানে কিশোরকে জবাই করে হত্যার চেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
জবাই করে হত্যার চেষ্টা
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জামালপুর

জামালপুর সদর উপজেলার একটি ভুট্টার বাগানে কাউসার নামের এক কিশোরকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। কাউসারের পরিবার জানায়, ইয়ারউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী একটি দল এই ঘটনা ঘটায়।

কাউসার সাংবাদিকদের জানায়, ইয়ারউদ্দিন তাকে ডেকে নিয়ে যায় ভুট্টার বাগানে। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ইয়ারউদ্দিন তার হাত-পা চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। কাউসার চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইয়ারউদ্দিন ধারালো অস্ত্র হাতে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর কাউসারের বাবা-মা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান এবং জরুরি বিভাগে ভর্তি করান। রক্তাক্ত অবস্থায় কাউসারকে দেখে সবাই মর্মাহত হয়।

কাউসারের বাবা-মা জানান, এ ঘটনায় তারা জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তারা বলেন, “আমাদের ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইয়ারউদ্দিন ও তার সন্ত্রাসী দল। আমরা জেলা প্রশাসন ও পুলিশের কাছে অনুরোধ করছি, অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।”

জামালপুর সদর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দ্রুত অভিযান চালানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এলাকাবাসীও অপরাধীদের বিচারের দাবিতে একমত। সকলের দাবি, এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..