1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তেঁতুলিয়ার শিক্ষার্থীদের হাতে স্মার্ট রোবটের জন্ম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার শিক্ষার্থীদের হাতে স্মার্ট রোবটের জন্ম

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
রোবট জানাবে চা বাগানে পানির চাহিদা

অনলাইন ডেস্ক ,

চা বাগানে পানির চাহিদা এখন জানাবে রোবট, প্রয়োজন মতো সেচও দেবে সে! শুধু তাই নয়—কোনো শিশু যদি পানিতে খেলার সময় বিপদে পড়ে, সেটিও মুহূর্তেই সতর্ক করবে এই স্মার্ট রোবট। কৃষিক্ষেত্রে পোকার আক্রমণ ঘটলে সেই তথ্য সিগনালের মাধ্যমে সরাসরি জানিয়ে দেবে চাষিকে।

এই ব্যতিক্রমধর্মী প্রযুক্তি উদ্ভাবন করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার স্কুলপড়ুয়া প্রান্তিক ক্ষুদে বিজ্ঞানীরা। ছয়দিনব্যাপী বিজ্ঞানভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে তারা দেখিয়েছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে পারে। Leadership the Programmable Logic Control and Artificial Intelligent World (এলপিএ) নামের এই বিজ্ঞান ক্লাবের আয়োজনে জেলার পাঁচ উপজেলায় রোবোটিক্স ও হোম অটোমেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের কর্মশালায় অংশ নেওয়া দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয় জেলা পর্যায়ে। বৃহস্পতিবার সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা জেলা ভিত্তিক সমস্যা সমাধানে ৩টি দলে বিভক্ত হয়ে এককভাবে ৩টি ও দলীয়ভাবে প্রায় ৩০টি প্রযুক্তি উদ্ভাবন করেন।

কর্মশালার সেরা তিন উদ্ভাবককে পুরস্কৃত করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। শিক্ষার্থীরা জানায়, তারা কৃষক, চা চাষি, শ্রমিক, শিশু ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়ক নানা যন্ত্র উদ্ভাবন করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব প্রযুক্তি বাজারজাত করা সম্ভব। তারা আরও বলেন, প্রান্তিক অঞ্চলে থেকে বিজ্ঞানচর্চা করা কঠিন, তাই সরকারি উদ্যোগে প্রতিটি জেলায় রোবোটিক্স গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানান।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী হতে আহ্বান জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে গাছ ও সার্টিফিকেট তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, এলপিএ’র প্রতিষ্ঠাতা মো. রাফি এবং পরিচালক সোলাইমান আলী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..