1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সঠিক তথ্য জানাতে মেটার চ্যাটবটের নতুন উদ্যোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সঠিক তথ্য জানাতে মেটার চ্যাটবটের নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত
সঠিক তথ্য জানাতে মেটার চ্যাটবটের নতুন উদ্যোগ

গত এপ্রিলে মেটা ঘোষণা দেয় যে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্ত করছে। এললামা থ্রিভিত্তিক এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল-ভিত্তিক চ্যাটবটটি ব্যবহার করে অনলাইনে দ্রুত বিভিন্ন তথ্য অনুসন্ধান করা সম্ভব হবে। যদিও এটি এখনও সব দেশে উন্মুক্ত করা হয়নি, মেটা ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ সরবরাহ করতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে মেটার চ্যাটবট এখন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রয়টার্সের সংবাদ ও কনটেন্ট (আধেয়) দেখাবে।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সব সময় আমাদের পণ্য ও সেবার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করি। এই অংশীদারত্বের মাধ্যমে মেটা এআই যখন সংবাদ সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবে, তখন রয়টার্সের তথ্য ব্যবহার করবে। এমনকি সারসংক্ষেপ তৈরিতে রয়টার্সের কনটেন্টের সহায়তা নেবে এবং বিভিন্ন লিংকও প্রদর্শন করবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।’

মেটার মুখপাত্র জেমি র‍্যাডিস জানিয়েছেন, বেশিরভাগ ব্যবহারকারী সৃজনশীল কাজ বা নতুন বিষয় নিয়ে অনুসন্ধানের জন্য মেটা এআই ব্যবহার করেন। তবে, এই অংশীদারত্ব চলমান ঘটনা সম্পর্কিত তথ্য অনুসন্ধানকারীদের জন্য নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তি নিশ্চিত করবে।

রয়টার্সের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের সংবাদ কনটেন্ট তাদের এআই প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছি। তবে এই চুক্তির শর্তাবলী প্রকাশ করা হবে না।’

সূত্র: দ্য ভার্জ

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..