1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রাজউকের পরিচালক সাময়িক বরখাস্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রাজউকের পরিচালক সাময়িক বরখাস্ত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
রাজউকের পরিচালক
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক পরিচালক কর্মস্থলে এক নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। ওই পরিচালকের নাম শেখ শাহীনুল ইসলাম। গতকাল রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং আজ সোমবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারী কর্মকর্তা গতকাল সকালে রাজউক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের জোন-৭ এর পরিচালক শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে’ তাঁর শরীরে স্পর্শ করেন। হঠাৎ এ ধরনের আচরণে তিনি হতবাক হয়ে পড়েন। তিনি চেয়ারম্যানের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

রাজউকের এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, শেখ শাহীনুল ইসলামের এই আচরণ ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থী’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(খ) অনুযায়ী এটি অসদাচরণের শামিল। অপরাধের প্রকৃতি ও ভয়াবহতার কারণে তাঁকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজউকের অঞ্চল-৭ এর অফিস রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের নিকটে অবস্থিত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভুক্তভোগী নারী কর্মকর্তা কর্মদিবসের শুরুতেই অফিসে এসে এ ঘটনার শিকার হন। তবে এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য শেখ শাহীনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে, রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, রাজউকের চাকরি বিধিমালা অনুযায়ী শেখ শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর নামে বিভাগীয় মামলা হয়েছে। তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে চাকরিতে পুনর্বহাল হবেন। অপরাধ প্রমাণিত হলে তাঁকে চাকরি হারাতে হবে।

এর আগেও শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগসহ একজনকে মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রাজউকের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেননি। ফলে তিনি বিভিন্ন অপকর্মের পরও বারবার রক্ষা পেয়েছেন। তবে সরকার পরিবর্তনের পর এবার শ্লীলতাহানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..