1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে পাঁচ অভ্যাস - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে পাঁচ অভ্যাস

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পঠিত
ত্বক

ত্বকে তারুণ্য ধরে রাখতে চাওয়া মানুষের সংখ্যা কম নয়। সকলেই চায় ত্বক যেন থাকে সুন্দর, নিখুঁত। তবে আমাদের ব্যস্ত নগর জীবনে ত্বক যত্নের জন্য সময় বের করা সত্যিই কঠিন! বয়সের সাথে সাথে ত্বকে নানা ধরনের পরিবর্তন ঘটে, যেমন বলিরেখা, ত্বকে ভাঁজ পড়া, এবং উজ্জ্বলতার হ্রাস। তবে কিছু সাধারণ অভ্যাস অনুসরণ করলে ত্বকের বয়সের ছাপ কমানো সম্ভব। ত্বক পরিচর্যার পাশাপাশি অন্তর্নিহিত যত্নের কৌশলও শিখতে হবে, জানিয়েছেন হারমনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের প্রতিষ্ঠাতা রাহিমা সুলতানা।

পুষ্টিকর খাদ্যাভ্যাস
ত্বকের বয়স কমানোর প্রথম পদক্ষেপ হচ্ছে পুষ্টিকর খাদ্যাভ্যাস। ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক খাবার নির্বাচন অপরিহার্য। ত্বককে সতেজ রাখতে ভিটামিন সি, ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ভিটামিন সি পাওয়া যায় বিভিন্ন রকমের ফল থেকে। পাশাপাশি শাকসবজি, বাদাম, মাছ এবং দানাশস্য অন্যান্য পুষ্টি জোগান দেয় যা ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এসব খাবার ত্বকের কোষগুলোর পুনরুজ্জীবন ঘটায় এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে। চিনিযুক্ত বা মিষ্টিজাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

পর্যাপ্ত ঘুম
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাব ত্বকের ওপর সরাসরি প্রভাব ফেলে। গভীর ও যথেষ্ট ঘুম না হলে ত্বকের কোষ পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন। ত্বকের তারুণ্য বজায় রাখতে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো আবশ্যক। ঘুমের সময় শরীরের কোষগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়, যা ত্বকের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানসিক চাপমুক্ত থাকা
মানসিক চাপ ত্বকের দ্রুত বুড়িয়ে যাওয়ার একটি প্রধান কারণ। অতিরিক্ত মানসিক চাপ বাড়িয়ে দেয় বলিরেখা এবং ব্রণের সমস্যা। চাপমুক্ত থাকতে ব্যায়াম, যোগব্যায়াম অথবা নিজের পছন্দের কাজে মনোনিবেশ করা যেতে পারে। মানসিক শান্তি ত্বকের তারুণ্য বজায় রাখতে অপরিহার্য।

সানস্ক্রিনের ব্যবহার
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সানস্ক্রিন ব্যবহার ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বকের স্বরূপ বজায় রাখতে সহায়তা করে। বাইরে বের হওয়ার আগে ত্বকে এসপিএফ ৫০ বা তার বেশি মানের সানস্ক্রিন প্রয়োগ করা উচিত। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে।

পর্যাপ্ত পানি পান
ত্বককে আর্দ্র এবং কোমল রাখতে পর্যাপ্ত পানি পান করা অপরিহার্য। পানি ত্বকের কোষগুলোকে ভেতর থেকে সতেজ করে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখে। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা উচিত। এতে ত্বকের বলিরেখা কমে যায় এবং ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত।

মাথায় রাখতে হবে, ত্বকের বয়স কমানোর জন্য কোনো অলৌকিক সমাধান নেই। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি, নিয়মিত ত্বক পরিচর্যা এবং পর্যাপ্ত পানি পান করলে ত্বক তারুণ্য ধরে রাখা সম্ভব। দীর্ঘ মেয়াদে এসব অভ্যাস আপনাকে সুস্থ ও উজ্জ্বল ত্বক উপহার দেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..