1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোমে বাংলাদেশ হাউসে প্রধান উপদেষ্টার চমকপ্রদ সফর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

রোমে বাংলাদেশ হাউসে প্রধান উপদেষ্টার চমকপ্রদ সফর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার পঠিত
প্রধান উপদেষ্টার চমকপ্রদ সফর

বিশ্ব ইতিহাসের এক অনন্য মুহূর্তে রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি বাংলাদেশ হাউসে পৌঁছে সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে কাতার ছাড়ার পর, দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টা) রোমে পৌঁছান ড. ইউনূস। রোম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা রোম পৌঁছানোর এক ঘণ্টা পরই সেন্ট পিটার স্কয়ারে যান এবং সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..